বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আকিজ লজিস্টিকসের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ভিসা ও মাস্টারকার্ড গ্রাহকদের অনলাইনে ঝামেলাহীনভাবে এয়ার টিকিট ক্রয় সুবিধা দিতে আকিজ লজিস্টিকস লিমিটেডের সাথে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এখন থেকে ভিসা এবং মাস্টারকার্ড ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ ও আকিজ লজিস্টিকসের অফিসিয়াল ওয়েবসাইট (akijair.com) ব্যবহার করে বিমানের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।

এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংকের অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে কার্ডের মাধ্যমে কেনা টিকিটের মূল্য ফেরত বা বাতিলকরণ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবে।

আকিজ লজিস্টিকসের গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের স্মার্ট পেমেন্ট-সক্ষম অত্যাধুনিক অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে সর্বোত্তম সেবা নিতে পারবেন। এছাড়াও, ব্র্যাক ব্যাংক গ্রাহকদের নানান ধরনের ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেবে।

২৯ ডিসেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং আকিজ লজিস্টিকসের সিইও মো. ফজলে হুদা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম এবং আকিজ এয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিসিও দারাজ মাহমুদ।

এই চুক্তি গ্রাহকদের অনলাইন পেমেন্ট অভিজ্ঞতা উন্নত এবং ই-কমার্স মার্কেটপ্লেসে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।