বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আগুন নিয়ে খেলছেন পুতিন: ট্রাম্প

অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, তিনি ‘আগুন নিয়ে খেলছেন’। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।

সম্প্রতি কিয়েভে হামলা বাড়িয়েছে মস্কো। টানা তিনদিন ধরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প জানান, তিনি পুতিনের ওপর নাখোশ।

তিনি পুতিনকে ‘বদ্ধ পাগল’ বলেও অভিহিত করেন এবং মস্কোর বিরুদ্ধে নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন।

ট্রাম্প মঙ্গলবার তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, ‘পুতিন যে বিষয়টা বুঝতে পারছেন না, তা হলো- আমি না থাকলে রাশিয়ার জন্য অনেক খারাপ কিছু ঘটনা ইতোমধ্যে ঘটে যেত। আমি বলতে চাচ্ছি, সেসব ঘটনা সত্যিই অনেক খারাপ হতো। তিনি আগুন নিয়ে খেলছেন!’

তবে ‘অনেক খারাপ’ ঘটনাগুলো কী, তা নির্দিষ্ট করে বলেননি ট্রাম্প। সুনির্দিষ্ট কোনো হুমকিও দেননি মার্কিন নেতা।

কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন উভয়ই জানিয়েছে, ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। এ সপ্তাহেই আসতে পারে এ বিষয়ে ঘোষণা।

রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ‘অবশ্যই’ এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

এদিকে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার প্রস্তাব জানিয়েছে রাশিয়া।  দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তারা আগামী ২ জুন ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার পরবর্তী রাউন্ড আয়োজনের প্রস্তাব দিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে চলতি মাসের শুরুতেই ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন মস্কো ও কিয়েভের কর্মকর্তারা।  ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের পর এটিই ছিল দুপক্ষের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।