বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আলিয়া-রণবীরের জীবনে ফের সুখবর!

বিনোদন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সন্তান রাহার জন্মের পর এবার নতুন সফর শুরু করতে চলেছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। আর এই সফর নিয়েই নতুন এক সুখবর দিতে চলেছেন আলিয়া-রণবীর। শোনা যাচ্ছে, এক নতুন বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন তারা।

আসন্ন দীপাবলিতেই নাকি নতুন বাড়িতে উঠবেন বলিউডের এই তারকা দম্পতি। কিন্তু রণবীর ও আলিয়ার এই নতুন বাড়ি নিয়ে চর্চা ছিল বহুদিন ধরেই। বিয়ের পর থেকেই সেই নতুন ঠিকানার নির্মাণ দেখতে চলে যেতেন আলিয়া ও রণবীর। কখনও সঙ্গে যেতেন নীতু কাপুরও। অবশেষে অপেক্ষার অবসান ঘটছে রণবীরদের।

আলিউয়া-রণবীরদের নতুন বাড়ির নির্মাণের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। নতুন বাড়ির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়েছে। বহুদিন ধরে এই সূচনার জন্য অপেক্ষা করেছিলেন আলিয়া ও রণবীর। এর আগেও শোনা যায়, রাহাকে সঙ্গে নিয়ে নতুন বাড়িতেই দীপাবলি পালন করবেন তারা। সেই পরিকল্পনাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘এই বাংলোর সঙ্গে পরিবারের সকলের আবেগ জড়িয়ে আছে। তাই বাড়ি তৈরির কাজে ওরাও জড়িয়ে ছিলেন। আলিয়া ও রণবীর ব্যস্ততার মধ্যেও নিজেরা যেয়ে বাড়ির কাজ কতটা এগিয়েছে, তা দেখে আসতেন।’

রণবীর কাপুরের দাদা অর্থাৎ অভিনেতা রাজ কাপুরের বাংলো ছিল এই বাড়িটি। সেটিকেই নতুন করে তৈরি করা হল। বাড়ির নাম রাখা হচ্ছে, ‘কৃষ্ণ রাজ’। রাজ কাপুরের স্ত্রীর নাম ছিল কৃষ্ণা।

উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে আলিয়ার ছবি ‘জিগরা’। বক্স অফিসে সেই ভাবে সফল না হলেও প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। অন্যদিকে তার হাতে রয়েছে সঞ্জয় লীলা ভান্সালীর ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ছবিতে রয়েছেন রণবীর কাপুরও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।