বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইউক্রেনে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

Main Admin
জুন ২৭, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক অঞ্চলের ইয়ালতা গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (২৫ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ‘ভোস্তক’ (পূর্ব) বাহিনীর পরিচালিত সামরিক অভিযানের মাধ্যমে এই গ্রামটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে এসেছে।

এছাড়া ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর কথাও জানিয়েছে মস্কো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ড্রোন উৎপাদন ও সংযোজন কেন্দ্র, একটি তেল ডিপো এবং বিদেশি ভাড়াটে সেনাদের অস্থায়ী ঘাঁটিতে বিমান, কামান, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে ‘গোষ্ঠী হামলা’ চালানো হয়েছে।

রাশিয়ার দাবি, এই হামলায় ইউক্রেনের এস-৩০০পিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি লঞ্চার, পি-১৮ রাডার এবং একটি কমান্ড ভেহিকল ধ্বংস করা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী সাতটি মার্কিন-নির্মিত জেডিডিএএম গাইডেড বোমা এবং ৩৩৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়েছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।  সূত্র: আনাদোলু এজেন্সি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।