বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্ক সাইরেন

Main Admin
জুন ১৭, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইরান ইসরায়েলে আরও হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি অংশে সাইরেন বেজে ওঠে যখন ইরান তাদের নবম আক্রমণ শুরু করে। যা ভোর পর্যন্ত অব্যাহত চলে।

ইরানি মিডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএনের খবর এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের ভূখণ্ডের দিকে অগ্রসর হতে দেখেছে। যার পর থেকে ইসরায়েলজুড়ে আবারও সাইরেন বেজে উঠে।

এদিকে, ইসরায়েলের বিমান বাহিনী হুমকি দূর করার জন্য যেখানে প্রয়োজন সেখানে বাধা দেয়ার এবং আক্রমণ করার জন্য কাজ করছে।

সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পোস্টে জনসাধারণকে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়ার কথাও জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।