পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঈদে মিলাদুন্নবী ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন। তিনি জানান, শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিসহ কাস্টমস-বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলি ফিরে যেতে পারবে।আগামীকাল রবিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে বলে জানান বন্দরের এই কর্মকর্তা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ঈদে মিলাদুন্নবীর ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে স্বাভাবিক রয়েছে যাত্রীদের যাতায়াত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।