বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এবি ব্যাংকের প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১১, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

এবি ব্যাংক ৩৩তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শুক্রবার (১০ জানুয়ারি) বিপুল উৎসাহ আর উৎসবমুখর পরিবেশে ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২০০ গলফারের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল এবি ব্যাংক পিএলসি এবং সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে ছিল থাকরাল ইনফরমেশন সিস্টেমস লিমিটেড।

টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এবং প্রেসিডেন্ট, ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ ও থাকরাল ইনফরমেশন সিস্টেমসের নির্বাহী পরিচালক বাসব পি বাগচীসহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।