বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

কাতারে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান ‘টপ পয়েন্ট ভিয়াকল’

আবুল কালাম ফয়সাল
নভেম্বর ৮, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

কাতারে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান ‘টপ পয়েন্ট ভিয়াকল’

আবুল কালাম ফয়সাল,কাতার প্রতিনিধি:

কাতারের রাজধানী দোহায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন টপ পয়েন্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘টপ পয়েন্ট ভিয়াকল’।শুক্রবার (৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির দুই বাংলাদেশি স্বত্বাধিকারী মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া জহির ও জাহাঙ্গীর আলম মজুমদারকে সঙ্গে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর মোহাম্মদ বারিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান ভূঁইয়া, আল আমিন ভূঁইয়া ও খিঞ্জীর আহমেদসহ আরও অনেকে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া বলেন, প্রবাসে বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি করার পাশাপাশি গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানটিকে একটি বিশ্বস্ত সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।

উদ্যোক্তারা জানান, টপ পয়েন্ট ভিয়াকলে মোটরসাইকেল ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম বিক্রির পাশাপাশি যাবতীয় মেরামত ও সার্ভিসিং করা হবে। গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা দেওয়াই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ বারিকুল ইসলাম নতুন এই উদ্যোগের সফলতা কামনা করেন এবং প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

প্রবাসে বাংলাদেশিদের উদ্যোগে নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় আরও একটি সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শেষে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সফলতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।