পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কানাডায় ঈদুল আজহা শুক্রবার

Md Abu Bakar Siddique
জুন ৫, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

কানাডার স্থানীয় সময় শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। কানাডার ক্যালগেরির বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। মাল্টিকালচারালিজমের দেশ কানাডায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় ঈদের নামাজ আদায় করবেন।

কানাডার ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুম্মা মসজিদে সকাল সাড়ে ৭টায়। দ্বিতীয় ঈদের নামাজ সকাল ৯টায় এবং তৃতীয় ঈদের নামাজ সকাল সাড়ে ১০টায়।

নামাজের ইমামতি করবেন ইমাম শেখ ইউসুফ ট্রায়া। বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে এতে ঈদের নামাজ আদায় করবেন। এই সময়ে প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরাও নামাজে অংশ নেবেন।

এছাড়া, বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম নামাজ বিএমআইসিসি মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে ৮টায় সময়ে অনুষ্ঠিত হবে।

এছাড়া, বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকেই নামাজ আদায় করবেন।

ইসলামিক সেন্টার অব আকরাম জুম্মার (এমসিসি) ভাইস প্রেসিডেন্ট জুবায়ের সিদ্দিকী বলেন, আকরাম জুম্মা মসজিদে ঈদের নামাজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা বরাবরের মতো সকাল থেকেই এখানে নামাজের জন্য জড়ো হতে থাকবেন। এ বছর ও আমরা নারীদের সুবিধার জন্য আলাদা ব্যবস্থা রেখেছি।

উল্লেখ্য, বরফআচ্ছন্ন কানাডায় এবারের ঈদের দিনটি কর্মদিবস থাকায় অনেক ধর্মপ্রাণ মুসলমানরা আগেভাগেই ঈদের নামাজ আদায় করে অফিস করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।