বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কেন সরে দাঁড়ালেন বাঁধন, মুখ খুললেন দিতিকন্যা লামিয়া

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর চিত্রনায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী নির্মাণে নারীকেন্দ্রীক একটি গল্পে কাজ করার কথা ছিল অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। তবে হুট করেই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন লামিয়া চৌধুরী।
সিনেমায় না থাকার বিষয়ে বাঁধন বলেন, আমি এখন আর সেই ছবিটির সঙ্গে নেই। সুতরাং সিনেমাটি নিয়ে আর কিছু বলতে চাই না।

বাঁধন বিস্তারিত না বললেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লামিয়া চৌধুরী। তিনি বলেন, একটি সিনেমায় বেশকিছু বিষয় থাকে। বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়। সেটাসহ আরো বিভিন্ন কারণে আমাদের চুক্তিটা হয়নি। আজমেরী হক বাঁধনের সঙ্গে যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না।

বছর দশেক আগে সিনেমাটির কথা তার মা দিতিকে বলেছিলেন লামিয়া। তিনি ছবিটি প্রযোজনা এবং এতে অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে দিতির মৃত্যুর কারণে সব থমকে যায়। যেহেতু এই সিনেমার সঙ্গে তার মায়ের স্মৃতি জাড়িয়ে আছে তাই কাজটি শেষ করতে চান তিনি।

লামিয়ার কথায়, মা বেঁচে থাকতে গল্পটা আমরা শুরু করি। তারপর স্ক্রিপ্ট-গান নিয়ে আমি এই গল্পটার পেছনে কাজ করেছি। এই গল্পটার সঙ্গে আমার অনেক শ্রম জড়িয়ে আছে। যাদের সঙ্গে মিলবে তাদের নিয়ে কিছুটা দেড়ি হলেও এই কাজটা আমি শেষ করতে চাই। আশা করি নতুন বছরে সুসংবাদ দিতে পারব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।