বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চীন-ভারত যুদ্ধ বাধলে কার লাভ, খোলাসা করল রাশিয়া

অনলাইন ডেস্ক
মে ১৭, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ভারতের সঙ্গে চীনের সংঘর্ষ বাধানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো, এমন দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, পশ্চিমারা ভারত ও চীনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এশিয়ার দুই শক্তিশালী দেশকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। শনিবার রুশ বার্তাসংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাসস।

ল্যাভরভ আরও বলেন, পশ্চিমা দেশগুলো ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি অনুসরণ করে ভারতের মতো শক্তিশালী দেশকে দুর্বল করার জন্য এই ষড়যন্ত্র করছে। তিনি এ ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীন ও ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমানে পশ্চিমা দেশগুলো ভারত-চীন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করতে ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ বলছেন, যাতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়ে।

তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ান গোষ্ঠীকে দুর্বল করার চেষ্টা করছে, যাতে তারা ওই অঞ্চলে নিজেদের প্রভাব প্রতিষ্ঠিত করতে পারে।

ল্যাভরভের মতে, চীন ও ভারতের মধ্যে সংঘাত বাধানো হলে, পশ্চিমা দেশগুলো সহজেই এশিয়ার অন্যান্য দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।