বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চুয়াডাঙ্গায় খোলা বাজারে চাল-আটা  বিক্রি কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা পৌরসভার নয়টি ওয়ার্ডে ৯টি বিক্রয় কেন্দ্রে খোলা বাজারে চাল ও আটা  বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  আজ বুধবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পৌরসভার  ৩ নং ওয়ার্ডের চাঁদমারী মাঠ সংলগ্ন স্থানে  ওএমএস চাল-আটা বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম।  এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  জেলা খাদ্য কর্মকর্তা হাসান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা প্রশাসক জহিরুল ইসলাম। তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যে আপনারা চাল ও আটা বিক্রি করবেন। কোন অবস্থাতেই ক্রেতার কাছ থেকে বেশি মূল্য নিবেন না। বেশি মূল্য নিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও  বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার গোলাম মওলা।
সভায় জানানো হয়,  একজন ক্রেতা  ৩০ টাকা কেজি দরে দৈনিক সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা খোলা বাজার থেকে কিনতে পারবেন। একজন ডিলার সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন ৫৫৫ কেজি চাল ও ৫৫৫ কেজি আটা বিক্রির বরাদ্দ দেয়া হবে। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর লটারির মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৯ জন ওএমএস ডিলার নির্বাচিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।