বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চুয়াডাঙ্গায়  ১৪টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক 

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণেরবারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি।
গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- দর্শনার শ্যামপুর গ্রামের  জাকিরুল ইসলাম,  রাজিবুল ইসলাম ও  সোলায়মান হোসেন ।
বিজিবি  জানায় , চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা দিয়ে স্বর্ণ  চোরাচালান হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি অবস্থান নেয়। এমন সময়  ট্রেন থেকে নেমে এই তিনজনকে ঘোরাফেরা করতে দেখা যায় এবং সন্দেহ হলে  তাদেরকে গতিরোধ করলে পালানোর চেষ্টা করে। এসময় টহল দল তাদেরকে ধাওয়া করে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্কচটেপে মোড়ানো ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।
উদ্ধারকৃত বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা ও আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।