বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জন্মদিনে মুশফিকের হাফসেঞ্চুরি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মে ৯, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে দায়িত্বশীল ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। তার ১৭৬ বলে ৭১ রানে ভর করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ।

এদিন ধীরস্থির ইনিংসে ১১৪ বল খেলে পঞ্চাশে পৌঁছান বাংলাদেশের অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটার। কাকতালীয়ভাবে আজ তার ৩৯তম জন্মদিন।

মি. ডিপেন্ডেবল প্রথম দিনের খেলা শেষ করেছিলেন ৪৮ রানে। দ্বিতীয় দিনে শুরু থেকেই সতর্ক ছিলেন মুশফিক।

রান তোলার চেয়ে উইকেট আঁকড়ে রাখার দিকেই বেশি মনোযোগ ছিল তার। শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদির ওভারে এক রান নিয়ে পূর্ণ করেন নিজের ফিফটি।
টেস্ট ক্যারিয়ারে এটি মুশফিকের ২৯তম অর্ধশতক।

এই সংস্করণে তার সেঞ্চুরি রয়েছে ১৩টি।

পাকিস্তানের বিপক্ষে এটি তার তৃতীয় ফিফটি, পাশাপাশি আছে একটি শতকও। প্রথম দিনে বাংলাদেশের ইনিংসের মূল ভিত্তি গড়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ১৭০ রান, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে এই উইকেটে সর্বোচ্চ জুটি। শান্ত খেলেন শতরানের ইনিংস, মুমিনুল আক্ষেপ নিয়ে ফেরেন ৯১ রানে।

মুশফিকুর রহিম ও ইবাদতের হোসেনের ওপর ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশের রান এখন ৩৭৯।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।