বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জমি পাওয়ার জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে হলে ডাকবো : জয়

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

পূর্বাচলে জায়গা পেতে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে চিঠি লিখেছিলেন আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসে সেই চিঠি। এরপরই বিতর্কের মুখে পড়েন জয়। অনেকেই তাকে আওয়ামী লীগের ‘দোসর’ বলে সম্বোধন করেন। অনেকেই বিগত সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেন।

বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও মুখ খুলেছেন এই অভিনেতা। যেখানে জয় বলেছেন, ‘একটা শাসক দল যখন অনেক বছর ধরে ক্ষমতায় থাকে, তখন তাদের থেকে কাজ কিংবা সুবিধা নেওয়ার জন্য আমাদের কিছু আবেদন করতেই হয়। সেটা অনেকেই করেছে। কেউ কম, কেউ বেশি। বিষয়টি নিয়ে এখন আমার আর কিছু বলার নাই। কারণ আমি অনুতপ্ত।’

জমি পেতে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিনেতা বলেন, ‘আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো।’

‘তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে- তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি; সেটার জন্য আমি অনুতপ্ত’—যোগ করেন জয়।

এদিন জয় আরও বলেন, ‘সরকার পতনের পর আমার নামে এমন একটি মামলা দেওয়া হয়েছে, যেই ঘটনার সময় আমি দেশের বাইরে ছিলাম। অনেকের মাঝেই একটা ভুল বার্তা দেওয়া হয়েছে, বলা হচ্ছে- তারা স্বৈরাচারের দোসর। আমি নিজের সাফাই গাচ্ছি না, তবুও একটা প্রশ্ন- যেই গ্রুপটি নিয়ে এত আলোচনা, সেই ‘আলো আসবেই’ গ্রুপে কি আমি ছিলাম? ছিলাম না তো।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।