পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টরেন্টোতে ‘স্নিগ্ধ শরত সন্ধ্যা’ অনুষ্ঠিত

Md Abu Bakar Siddique
আগস্ট ২৩, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

কানাডার টরেন্টোর বিডি ফিউশান রেষ্টুরেন্ট মিলনায়তনে আজ কানাডার স্থানীয় সময় সন্ধ্যায় শরৎকে আহ্বান করে আনন্দধারার আয়োজন করেছে ‘স্নিগ্ধ শরত সন্ধ্যা’।

বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পী নির্ঝর চৌধুরী এবং নিউইয়র্ক থেকে আবৃত্তি শিল্পী লুতফুন নাহার লতার অন্যবদ্য নিবেদনে অনুষ্ঠানে স্রোতাদের মুগ্ধতা ছড়িয়েছে।

আবৃত্তিকার ও সংগঠক হিমাদ্রী রায়ের সঞ্চালনায় আনন্দধারার পক্ষে কর্ণধার শিপ্রা চৌধুরী সবাইকে স্বাগত জানান। লুতফুন নাহার লতার চারটি পরিবেশনা স্রোতাদের আপ্লুত করে। অতিথি শিল্পী আলী মাহমুদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গানে অনুষ্ঠানের গান পর্ব শুরু হয়।

স্থানীয় রবীন্দ্র অনুরাগী ও সংগঠক সঞ্জীব মুখার্জি পরপর তিনটি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। এরপর মূল শিল্পী নির্ঝর চৌধুরী রবীন্দ্র, নজরুল ও হারানো দিনের গানে স্রোতাদের মোহিত করেন। গানে সঙ্গদ করেছেন তবলায় অপরুপ বড়ুয়া। শব্দ নিয়ন্ত্রণে মামুনুর রশীদ। সার্বিক তত্ত্বাবধানে আরিয়ান হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।