পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ট্রু উইকেটে বল করা চ্যালেঞ্জিং: মিরাজ

Sun this Ja ham
মার্চ ১৩, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, মিরপুরের ট্রু উইকেট স্পিনারদের জন্য চ্যালেঞ্জিং। সিরিজের প্রথম ম্যাচে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ের পর মিরাজ তিনটি উইকেট নিয়ে পাকিস্তানকে ১২৪ রানে আটকে দেন।

মিরাজ বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই আমি বোলিং নিয়ে কাজ করছি। মাঝখানে কিছুটা স্ট্রাগল ছিল, তবে এখন নিজেকে ফিরে পেয়ে খুশি। প্রথম ম্যাচে আমার বোলিংয়ের লাইন-লেন্থ ও নিয়ন্ত্রণ ভালো ছিল। উইকেটও খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমি নিজের বোলিং নিয়ন্ত্রণ রাখতে পেরেছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিডিও বার্তায় মিরাজ আরও বলেন, ‘যেহেতু আমরা ট্রু উইকেটে খেলছি, স্পিনারদের জন্য বল করা একটু কঠিন। তবে লাইন-লেন্থ ঠিক রাখতে পারলে সফল হওয়ার সুযোগ বেশি থাকে।’

শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ী বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।