বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

নাম নিয়ে বাইডেনের গড়বড়, ভুলকে ভুলতে বললেন জেলেনস্কি

Main Admin
জুলাই ১৪, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ন্যাটো সম্মেলনে বেশ ঘটা করেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বড় গড়বড় করে ফেলেন তিনি। জেলেনস্কিকে সম্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে। এতে অবশ্য খেদ নেই ইউক্রেনের প্রেসিডেন্টের। বাইডেনের এই ‘ভুলকে’ ভুলতে বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে সামরিক জোট ন্যাটোর ৭৫তম সম্মেলন শেষে আজ শনিবার আয়ারল্যান্ডে পৌঁছান জেলেনস্কি। দেশটির শ্যানন বিমানবন্দরের পৌঁছানোর পর সাংবাদিকেরা তাঁর কাছে বাইডেনের ওই কাণ্ড সম্পর্কে জানতে চান। জবাবে জেলেনস্কি বলেন, ‘এটা একটা ভুল। আমি মনে করি, ইউক্রেনীয়দের বিপুল সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। আমার মনে হয়, আমাদের কিছু ভুল মনে না রাখা উচিত।’

আয়ারল্যান্ডের প্রতি তাঁর কোনো বার্তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘প্রথমেই আমি আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই আপনারা আমাদের পাশে রয়েছেন।’

বাইডেন যতই নিজেকে সামলে নিক না কেন, ততক্ষণে যতটুকু ক্ষতি হওয়ার, তা হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে বাইডেন মোটেও শারীরিক ও মানসিকভাবে সক্ষম নন বলে যে বিতর্ক চলছিল, তা আরও জোরদার হয়ে পড়ে। তবে নির্বাচন থেকে সরে দাঁড়াতে এখনো নারাজ বাইডেন। তাঁর সাফ কথা, পুরোপুরি সুস্থ আছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।