বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

থ্যালাসেমিয়া শিশু চিকিৎসায় বই উৎসব আয়োজন

Main Admin
নভেম্বর ২৯, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের কর্মচারী মোহাম্মদ মনসুরের দুই সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাদের চিকিৎসা সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ আয়োজন করতে যাচ্ছে ‘কিন বই উৎসব-২০২৫’।এবারের বই উৎসবের আয়ের প্রাপ্ত লভ্যাংশ মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট আবদুল্লাহ এবং শিশু হাবিবুল্লাহর চিকিৎসায় ব্যয় হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।বই মেলার এবারের প্রতিপাদ্য ‘পুস্তকের আলোকধারায় মানবতার উন্মেষ’। উৎসবটি ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় অনুষ্ঠিত হবে। এবারের বই উৎসব উৎসর্গ করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্য সম্পাদক জাহানারা আরজুকে।

সংগঠনটির সভাপতি আরিফ বলেন, বই মানুষের ভাবনা ও দৃষ্টিকে সমৃদ্ধ করে, আর মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে। ‘কিন বই উৎসব’ সেই দুই ধারাকে একত্রে সামনে আনার একটি প্রচেষ্টা। পাঠকের জন্য একটি সুন্দর ও অর্থবহ বইমেলা আয়োজনের পাশাপাশি এই আনন্দকে দুই শিশুর চিকিৎসায় সহায়তায় রূপ দিতে পারাই ‘কিন’র সবচেয়ে বড় সাফল্য। পাঠকদের আন্তরিক অংশগ্রহণই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।