বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কোম্পিউটার্স

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ ডিসেম্বর) মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ৬৬ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কোম্পিউটার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে ড্যাফোডিল কোম্পিউটার্স লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা ৭ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৪২ শতাংশ।

রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, স্টিল ক্রাফট লিমিটিড, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, জিপিএইচ ইস্পাতি লিমিটেড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।