বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দরবৃদ্ধির শীর্ষে গোল্ডেন হারভেস্ট এগ্রো

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন গোল্ডেন হারভেস্ট এগ্রোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা বা ৯ দশমিক ৫২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭৩ শতাংশ। আর ৮ দশমিক ৭২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারের ৭ দশমিক ০১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৪৫ শতাংশ, বিবিএসের ৫ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩ দশমিক ৫৯ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩ দশমিক ৫৫ শতাংশ এবং ড্যাফোডিল কম্পিউটার্সের ৩ দশমিক ২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।