বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দেশে ফিরেছেন ৩২ হাজার ৩৭০ হাজি

Main Admin
জুন ১৯, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩২ হাজার ৩৭০ জন হাজি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তারা দেশে ফেরেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৯৫ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৭ হাজার ৭৭৫ জন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৮২টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহণ করেছে ১১ হাজার ৭৪২ জন হাজি, সৌদি এয়ারলাইনসের ১৩ হাজার ৮৪৯ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ৬ হাজার ৭৭৯ জন হাজি দেশে ফিরেছেন।

চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ৩২ বাংলাদেশি মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও নারী ছয়জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২১ জন, মদিনায় ১০ জন ও আরাফায় ১ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।