বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

Main Admin
অক্টোবর ২৯, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কাশিমপুরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে এক গৃহবধূর নগ্ন ভিডিও ধারণের অভিযোগে মামলায় আসামি সুজন মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার সুজন মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা (তালুকঘোড়া) এলাকার শুক্কুর আলীর ছেলে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে সুজন মিয়া পূর্বপরিচিত। সেই সুবাদে প্রায়ই গাজীপুরের কাশিমপুরের বাসায় যাতায়াত করতেন সুজন। এরই একপর্যায়ে গত ১৮ মে সকালের দিকে গৃহবধূর স্বামী না থাকায় সুজন মিয়া বাড়িতে প্রবেশ করেন। এরপর জুসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এতে সুজন মিয়া ব্যর্থ হয়ে গৃহবধূর নগ্ন ভিডিও মোবাইলফোনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনা গৃহবধূ গাজীপুরের কাশিমপুর থানায় একটি ধর্ষণচেষ্টা ও পর্ণোগ্রাফি মামলা দায়ের করেন। সেই থেকে আসামি সুজন আত্নগোপনে ছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ অক্টোবর) রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ও র‌্যাব-১ গাজীপুর যৌথ অভিযান পরিচালনা করে সাদুল্লাপুর উপজেলার মধ্য জয়েনপুর এলাকা থেকে সুজন মিয়াকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতার সুজন মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।