বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নওগাঁর মহাদেবপুরে স্বর্ন চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা স্বর্ন চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার করেছে।
বুধবার দুপুরে (১ জানুয়ারী) নওগাঁ’র পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার  সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন।
পুলিশ সুপার জানিয়েছেন গত ২৬ ডিসেম্বর’২০২৩ তারিখ দুপুর ১টা ৪৫ মিনিটে জেলার মহাদেবপুর উপজেলা সদরের মহাদেবপুর মধ্যবাজারে মায়ামুণি জুয়েলার্স থেকে ২লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের  স্বর্নলংকার চুরি করে নিয়ে যায় চোরেরা।
জুয়েলার্স-এর মালিক মহাদেবপুর উপজেলাধীন রোদইল গ্রামের অমিয় মোহন দেবনাথের পুত্র শ্রী অনিমেষ চন্দ্র (৪০) ৩১ ডিসেম্বর মহাদেবপুর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৩ ৩১/১২/২০২৪ইং পেনাল কোড ৩০৮।
এরপর থেকে চোরদের শনাক্তকরণ, মালামাল উদ্ধারে এবং আসামীদের গ্রেফতার করতে তৎপর হয়ে ওঠে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়প্রদ পালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় এই টিম ৩১ ডিসেম্বর রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বিভিন্ন স্থানে  অভিযান পরিচালনা করে। এ সময় দিনাজপুর জেলার কোতোয়ালি থানার কালিতলা গ্রামের মৃত মোতাহারুল ইসলামের কন্যা মোছাম্মদ রাবেয়া বেগম (৫৫) এবং  রাজবাড়ী তামলি পাড়া গ্রামের মৃত মোজাফফর আলীর পুত্র রমজান আলী (৪৬) এবং রমজান আলীর কন্যা মনোয়ারা বেগম (৩০)’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে তাদের দেয়া তথ্য মোতাবেক ১ভরি ৬ আনা ১ রতি ওজনের ১টি ব্রেসলেট, ৮ আনা ৫ পয়েন্ট ওজনের ১টি স্বর্ণের চেইন, ৬ আনা ২ রতি ২ পয়েন্ট ওজনের ১টি চেইন এবং  স্বর্ন বিক্রিলব্ধ  ১লাখ ৫৯ হাজার নগদ টাকা উদ্ধার করে। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।