বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নড়াইলে তিন বছরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ

Main Admin
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলায় নুসরাত জাহান (৩) নামে এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কাশিপুর ইউনিউনের গীলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত নুসরাত জাহান লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিউনের গীলাতলা গ্রামের মো.সজিব কাজীর মেয়ে এবং সম্পর্কে মৃতের সৎ মা।
জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার গীলাতলা গ্রামের শিশু নুসরাতের বাড়িতে প্রতিদিনের ন্যায় তাকে গোসল করানোর জন্য খুঁজছিলেন তার দাদি পান্না বেগম। পরে তাকে না পেয়ে নুসরাতের সৎ মা জোবাইদাকে জিজ্ঞেস করলে সে জানায় নুসরাত ঘরে ঘুমিয়ে আছে। পরে তিনি ঘরে গিয়ে নুসরাতকে ডাকাডাকি করলে কোন সাড়া পাননি। এরপর তিনি নুসরাতকে ঘরে শুয়ে থাকতে দেখতে পেয়ে ডাকাডাকি করলেও সে সাড়া দেয়নি। এ ঘটনার পর তার পরিবারের অন্যান্য সদস্যরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মৃত নুসরাতের ফুফু লাবনি আক্তার অভিযোগ করে বলেন, আমার ভাই সজিবের দ্বিতীয় পক্ষের স্ত্রী জোবাইদা আমার ভাতিজিকে দেখতে পারতো না। আমার ভাতিজি নুসরাতকে জোবাইদা গলা টিপে মেরে ফেলেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।