নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ (সিজন-১) উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
তারেক হাসান চৌধুরী,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ (সিজন-১) উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মদনপুর ইউনিয়ন পরিষদের সব দলের বাছাই কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
নতুন কুঁড়ি স্পোর্টসের আওতায় শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও খেলাধুলায় আগ্রহী করে তুলতে বিভিন্ন ইভেন্ট রাখা হয়েছে। প্রতিযোগিতার খেলাগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, টেবিল টেনিস ও ভলিবল। এসব খেলায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নের মদনপুর রহমানীয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে,নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ (সিজন-১) উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন,মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন,
মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বদরুল আলম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা খেলোয়াররা উপস্থিত ছিলেন।


