বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নবীন শিক্ষার্থীদের বরণ করলো দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসা

কবির হোসাইন, পিরোজপুর
জানুয়ারি ৯, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার ২০২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার মাদ্রাসা হল রুমে বর্ণাট্য আয়োজনে সকাল ১০ টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাদ্রাসার শিক্ষকমন্ডলী  এবং ৯ম ও ১০ম এর শিক্ষার্থীরা গোলাপ দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। নাবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহা: মাওলানা মহিউদ্দীন।  মাওলানা মাহবুবুর রহামনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মাওলানা সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা শফিকুল ইসলাম, অনন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব নাফিজ ইমতিয়াজ, সাবিনা ইয়াসমিন, কবির হোসাইন, ইবি প্রধান  মাওঃ আমিরুজ্জামান খান। অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে স্বরচিত কবিতা আবৃতি করেন মাদ্রাসার সহকারী শিক্ষক নাজমিন আক্তার আসমা ও মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথি তার আলোচনায় নবীন ছাত্রদের উদ্দ্যেশ্যে জীবনে সফলতা পাওয়ার মূল পদ হলো নিকেকে নিয়মানুবর্তীতার মধ্যে চলা। নিয়মানুবার্তীতা আসে আল্লাহর পথে চলার মাধ্যমে কুরআন’ই একমাত্র পথ যা মানুষকে উন্নত করতে পারে। আর এই উপকরণ এই পদ তোমাদেরকে দেখাবে মাদ্রাসা শিক্ষা। মৃত্যু না থাকলে পৃথীবিতে কেউ ভালো কাজ করতো না, যেহেতু মৃত্যু আছে তাই আমাদের ভালো কাজ করতে হবে। ভালো কাজ করতে হলে ভালো সঙ্গ প্রয়োজন যেটি মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান। পরে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ামুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।