বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নায়িকা হতে চান না মাহি, কারণ ভিন্ন

বিনোদন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ক্যারিয়ারে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। শুধু অভিনয় নয়, সামাজিক নানান কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী।

চলতি বছরের ভয়াবহ বন্যাকবলিত মানুষকেও সাহায্য করেছেন মাহি। সেই অধ্যায় সম্পন্ন করে অবশেষে নিজের কাজের ভুবনে ফিরেছেন মাহি। যদিও আগের চেয়ে কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন মাহি। অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের শুরুতে গড়পরতায় অনেক কাজ করেছি। এখন বেছে বেছে কাজ করছি। গল্প ও মানের দিকে নজর দিচ্ছি। তাই কাজ অনেকটা কম করা হচ্ছে। তাছাড়াও এখন শিল্পীর সংখ্যা অনেক, তাই কাজ ভাগ হয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, অনেকেই বলে থাকেন কাজ কম করলে নাকি হারিয়ে যাব। আমি তা বিশ্বাস করি না। এখন সবারই কাজ কম। গত তিন মাসে সেভাবে কাজ হচ্ছে না। আমার কাছেও অনেক কাজের প্রস্তাব এসেছিল, কিন্তু খুব সীমিত কাজ করেছি। কারণ, আর কোনো গৎবাঁধা গল্পে কাজ করতে চাই না।

সিনেমা অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, সিনেমায় আমিও কাজ করতে চাই, কিন্তু প্রস্তাব আসে না। ভালো প্রস্তাব পেলে কাজ করব। আমি চাই এমন কোনো কাজ দিয়েই শুরু করতে যা মানুষের মনে সাড়া ফেলবে। আমি আসলে নায়িকা হতে চাই না।

অভিনেত্রীর ভাষ্য, শুধুমাত্র সিনেমা করার জন্য নয়, ভালো কাজ করতে চান। যা সারা জীবন মানুষ মনে রাখবে। সিনেমা অঙ্গনে সেই কাজটি নিজের অবস্থান তৈরি করে দেবে অভিনেত্রীকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।