বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নাহিদের সঙ্গে ওবায়দুল কাদেরের তুলনাকারীদের যা বললেন হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তথ্য উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে ওবায়দুল কাদেরের সঙ্গে তুলনা করে নানা মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।
পোস্টে হাসনাত হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নাহিদের সাথে ওবায়দুল কাদেরের যারা তুলনা করছেন, নাহিদের রক্তজমা নিতম্বটা আপনাদের হওয়া উচিত ছিল।’

পোস্টে তেীফিক ইমন নামে একজন মন্তব্য করেন, ‘ভাই কারা তুলনা করতেছে? জুলাই আন্দোলনে তো সবাই আন্দোলন করেছে, ওরাই আবার তুলনা করতেছে।’

রিমন মিয়া নামে একজন মন্তব্য করেন, ‘আপনাদের জন্য মায়া হয়, সামনে দেশের কী হবে কে জানে?’
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পোস্টটিতে ৯৪ হাজার মানুষ রিঅ্যাক্ট করেছেন। কমেন্ট করেছেন সাড়ে ১৫ হাজার মানুষ এবং ১ হাজারের উপরে পোস্টটি শেয়ার হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।