বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাবনার ভাঙ্গুড়ায় পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)র তৃণমুল পর্যায়ে সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বাদ মাগরিব ইসমাইল হোসেন এর নিজ বাড়ীতে ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও পারভাঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ এর পরিচালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভাকে কেন্দ্র করে নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে আসতে শুরু করেন। লোকে লোকারণ্য হয়ে উঠে সভাস্থল।
 এসময় বলেন, ইসমাইল, জহুরুল, আসাদ, ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ , ইসমাইল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে ‘ ‘জহুরুল—আসাদ, রতন, শফি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম অনুষ্ঠানের প্রধান বক্তা বক্তব্যের শুরুতেই বলেন, আজ এই কর্মী সভায় ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ নূর মুজাহিদ স্বপন ও সদস্য সচিব প্রভাষক  মোঃ জাফর ইকবাল হিরোক আসার কথা ছিল কিন্তু কেন্দ্রীয় ঘোষিত নির্দেশ বাস্তবায়নে ব্যস্ততা থাকার কারণে আসতে পারেনি. কর্মীসভায় তিনি বলেছেন তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে দলে প্রাণ। বিভিন্ন সময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু পার ভাঙ্গুড়া ইউনিয়নের  ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের ভিত্তি অত্যন্ত মজবুত থাকায় ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি হবে গঠনতন্ত্রের আলোকে সম্পূর্ণ গঠনতান্ত্রিক উপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কমিটি হবে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রকৃত বিএনপি’র কর্মীকে খুঁজে বের করুন। ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১১ ও ২০১৬ সালে পরপর দুইবার পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক হেভিওয়েট প্রার্থীর সাথে ৩শ’২০ ভোটের ব্যবধানে ইসমাইল ভাই পরাজিত হন। ইসমাইল ভাই  বিএনপি করার কারণে গত ১৬ বছরে বিভিন্ন মামলা হামলায় শিকার হয়েছেন। সেই আলোকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসমাইল ভাইকে আবার বিগত দিনের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন। তিনি আরো বলেন, গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। হত্যা গুম ও বিভিন্ন ধরনের মামলা দিয়ে গ্রেফতার করে আমাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২০২৪ এর সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ তারেক রহমানের জন্য সকল স্তরের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্যে দেন, জেলা যুব দলের গ্রাম বিষয়ক সম্পাদক মোঃ শামীম আহমেদ মোল্লা,  ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম শফি,  সাবেক গ্রাম সরকার মোঃ রতন সরকার, মোঃ আখের আলী, মোঃ আনিছুর রহমান, ডাঃ মোঃ আফসার আলী, ডাঃ মোঃ বাবলু মিয়া, মোঃ আবুল হোসেন, মোঃ ইসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান ফজলু, মোঃ ইজা সরকার প্রমুখ।
পরিশেষে সকলের জন্য দোয়া পরিচালনা করেন, মাওঃ মোঃ বেল্লাল হোসেন|

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।