বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

পারলে পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ আয়োজন করেন—ভারতকে হুমকি পাকিস্তানের সাবেক ক্রিকেটারের

Main Admin
আগস্ট ১, ২০২৪ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তান দলও এশিয়া কাপ এবং বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। বাসিত মনে করেন সামনের তিনটি বড় টুর্নামেন্ট ঘিরে চাপে পড়তে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। সমাধান হিসেবে ভারতকে এশিয়া কাপ অন্য কোথাও সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এরপর ভারতে আছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এশিয়া কাপ। পরের বছর ২০২৬ সালে যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করবে ভারত।

মঙ্গলবার এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সালে ভারত এবং ২০২৭ সালে বাংলাদেশ এশিয়া কাপ আয়োজন করবে। বিসিসিআইয়ের সচিব জয় শাহ এখন এসিসির সভাপতির দায়িত্বে আছেন। বাসিত আলী মনে করেন জয় শাহ ভারতকে ২০২৫ এশিয়া কাপের আয়োজক বানিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘জয় শাহ, আপনি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। আমি এক ঢিলে তিন পাখি মারছি। শোনেন, আপনাকে একটা পরামর্শ দিই। এশিয়া কাপ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমার এই অনুষ্ঠানের পর জয় শাহ মত বদলাতেও পারেন।’

২০২৩ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেখানে ভারতের ম্যাচ আয়োজন করা হয় শ্রীলঙ্কায়। আরও একটি হাইব্রিড মডেলের ভাবনা জয় শাহর মাথায় কাজ করেছে বলে মনে করেন পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিতের, ‘জয় শাহ জানেন, ভারত সরকার চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না। অন্যদিকে পাকিস্তানও এশিয়া খেলতে আসবে না। বিশ্বকাপেও যাবে না। তখন আলোচনায় তোলা হবে আমরা এশিয়া কাপ হাইব্রিড মডেলে করছি। তোমরাও চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে করো। আর এটাই হচ্ছে এক ঢিলে দুই পাখি শিকার। জয় সাহেব, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আপনার জন্য তালি দিচ্ছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।