বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

Main Admin
আগস্ট ৩১, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।রোববার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কাছে এই নোটিশ পাঠিয়েছেন।নোটিশে উল্লেখ করা হয়েছে, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আয়োজনের জন্য অবিলম্বে সংবিধান সংশোধন এবং নতুন আইন প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে, যাতে সব দল সময়মতো তাদের প্রস্তুতি নিতে পারে। ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বার্থে রিট দায়ের করা হবে।এতে বলা হয়েছে, বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনগণের ভোট যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, কমসংখ্যক ভোট পেলেও প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন, আবার বিপুলসংখ্যক ভোট কোনোভাবেই সংসদে প্রতিফলন পাচ্ছে না। এতে জনগণের ভোটের মর্যাদা লঙ্ঘিত হচ্ছে এবং সংসদে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটছে না।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বহু উন্নত গণতান্ত্রিক দেশে দীর্ঘদিন ধরে সফলভাবে কার্যকর রয়েছে। এর মধ্যে রয়েছে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।