বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

পুঠিয়ায় ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট
অক্টোবর ২৯, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

পুঠিয়ায় ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ায় ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে নামাজগ্রামগামী সড়কে মনোজিতের মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মো. জয় ইসলাম এবং পুঠিয়া উপজেলার নামাজগ্রাম গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে মো. তাওসিফ আশরাফী।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় দুই যুবকের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।