বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

Main Admin
অক্টোবর ১৯, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

পাঁচ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দাবিগুলো পূরণ না হওয়ায় তারা তাদের চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

আজ রবিবার জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। পাশাপাশি নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুরে শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা।

দাবিসমূহ:

  • বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা

  • মেডিকেল ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ

  • উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি

শিক্ষকদের বক্তব্য অনুযায়ী, উপরোক্ত দাবি অনুযায়ী প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এর আগে আজ সকালে অর্থ বিভাগ জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়ানো হবে, যেখানে সর্বনিম্ন বাড়িভাড়া ধরা হয়েছে ২ হাজার টাকা। উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ৬টি শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

তবে, এই প্রজ্ঞাপন ঘোষণার পরপরই তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা বলেন, এই সিদ্ধান্ত তাদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করে কৌশলীভাবে আন্দোলন ভাঙার চেষ্টা। তাই প্রজ্ঞাপন বাতিল করে দাবিগুলো পূরণ না করা পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।