বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে বন্ধ করুন ৫ ফিচার

Main Admin
আগস্ট ১০, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্মার্টফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কতগুলো প্রযুক্তিগত কারণ আছে, যেগুলো সাধারণত উপেক্ষা করা হয়ে থাকে। স্মার্টফোনে এমন ৫টি ফিচার থাকে যেগুলো বন্ধ করে দিলে ব্যাটারির আয়ু বেড়ে যায়।

১) স্ক্রিনের ব্রাইটনেস এবং টাইমআউট সেটিং

ব্যাটারি দ্রুত শেষ হওয়ার প্রধান কারণ হলো ডিসপ্লে। তাই স্ক্রিনের উজ্জ্বলতা এমনভাবে সেট করুন যাতে এটি আপনার চোখের জন্য আরামদায়ক হয়। অযথা ফোনের উজ্জ্বলতা বাড়িয়ে রাখা উচিত নয়। এছাড়াও, অটো-লক বা স্ক্রিন টাইমআউট সেটিংস পরিবর্তন করুন। এটি আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়িয়ে দিতে পারে।

২) ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্লক

ব্যবহারকারীর অজান্তেই অনেক সময় কিছু কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যা ফোনের ব্যাটারি নষ্ট করে দেয়। তাই এ ধরনের ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলো দেখে‌ শুনে ব্যবহার উচিত। ফোনের ‘সেটিংস’ থেকে অ্যাপগুলো খুঁজে নিয়ে ‘ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ’ অপশন বন্ধ করে দিলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

৩) লোকেশন শেয়ারিং

লোকেশন শেয়ারিং অপশনটি ফোনের ব্যাটারি শেষ করে দিতে পারে। তাই প্রতিটি অ্যাপকে লোকেশন শেয়ার অপশন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। আর এটি বন্ধ করার জন্য প্রথমে, ‘সেটিংস’ এ যান, তারপর ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন, তারপরে ‘লোকেশন সার্ভিস’ এ ট্যাপ করুন। এর পর ‘অলওয়েস’র পরিবর্তে ‘অ্যাপ ইউজিং’ অপশন সিলেক্ট করুন।

৪) সেলুলার ডেটার বদলে ওইফাই ডেটা নির্বাচন

ব্যবহারকারীদের পক্ষে সম্ভব হলে সেলুলার ডেটার পরিবর্তে ওইফাই ব্যবহার করা উচিত। কারণ, সেলুলার নেটওয়ার্ক ওইফাইয়ের তুলনায় অনেক শক্তি খরচ করে, যার ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে যায়।

৫) লো-পাওয়ার মোড

আইফোনের ক্ষেত্রে সবসময় লো পাওয়ার মোড সক্রিয় রাখা উচিত। কারণ, এটি ব্যাটারি কম খরচ করে। আর এর জন্য প্রথমে ‘সেটিংস’ এ যান। এরপর ‘ব্যাটারি’ অপশনে ট্যাপ করুন এবং তারপরে ‘লো পাওয়ার মোড’ সিলেক্ট করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।