বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুই রেটিং পয়েন্ট হারাল বাংলাদেশ, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবমেই টাইগাররা

পত্রিকার পাতা ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ভালো পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। লিগ পর্বে দুই ম্যাচ হেরে ফাইনালে ওঠার সুযোগ হারায় দলটি। এর প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। দুই রেটিং পয়েন্ট হারালেও নবম স্থানেই রয়েছে বাংলাদেশ। বর্তমানে টাইগারদের রেটিং পয়েন্ট ৮১।

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পেছনে ফেলে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। সম্প্রতি জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে দলটি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুটি ত্রিদেশীয় সিরিজের ফলাফলের ভিত্তিতে ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি।

পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে ইংল্যান্ড। এতে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে দলটি।

অন্যদিকে, আরব আমিরাতে সদ্য শেষ হওয়া টুর্নামেন্টের লিগ পর্বে দুই ম্যাচ ও ফাইনাল জিতে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে আফগানিস্তান। গত শুক্রবার শারজায় অনুষ্ঠিত ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জেতে তারা।

ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে এক জয় এবং ইংল্যান্ডের অবনতির সুবাদে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে শ্রীলঙ্কা।

র‍্যাঙ্কিংয়ে এই তিন দলের রেটিং পয়েন্টের ব্যবধান খুবই কম। শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৫, আফগানিস্তানের ৯৪ এবং ইংল্যান্ডের ৯৩।

আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারলেও র‍্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে জিম্বাবুয়ের। অবস্থানের উন্নতি না হলেও দলটি পেয়েছে ২ রেটিং পয়েন্ট। ৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। লিগ পর্বে দুই ম্যাচ হেরে ফাইনালে ওঠার সুযোগ হারায় দলটি। এতে ২ রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা। তবে ৮১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানেই রয়েছে বাংলাদেশ।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। পরের চারটি স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১০৯), দক্ষিণ আফ্রিকা (১০৪), পাকিস্তান (১০৩) ও অস্ট্রেলিয়া (১০২)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।