বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বারবার মাথাব্যথা? জীবনযাত্রায় এই পরিবর্তনগুলো আনলেই মিলতে পারে মুক্তি

Main Admin
এপ্রিল ২৬, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বারবার মাথাব্যথা? জীবনযাত্রায় এই পরিবর্তনগুলো আনলেই মিলতে পারে মুক্তি
মাথাব্যথায় ভোগেননি এমন মানুষ খুব কমই আছেন। কখনো ওষুধে সাময়িক স্বস্তি মিললেও অনেকেই আছেন যাঁদের মাথাব্যথা নিয়মিত বা ঘন ঘন ফিরে আসে। বিশেষ করে মাইগ্রেন বা দুশ্চিন্তাজনিত মাথাব্যথা সহজে নিয়ন্ত্রণে আনা যায় না। তবে কিছু স্বাস্থ্যকর অভ্যাস রপ্ত করতে পারলে মাথাব্যথার প্রকোপ অনেকটাই কমানো সম্ভব।
ঘুম
দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন।
প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ুন।
ঘুমের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করুন।
খাদ্যাভ্যাস
সময়মতো খাবার খান, অনাহারে থাকা মাথাব্যথা বাড়াতে পারে।
প্রচুর শাকসবজি ও ফলমূল খান।
লবণাক্ত, বেশি মিষ্টি বা কার্বোনেটেড পানীয় কম খান।
পনির ও চকলেট মাইগ্রেন বাড়াতে পারে—নিজের প্রতি খেয়াল রেখে খাবার বেছে নিন।
পর্যাপ্ত পানি পান
পানিশূন্যতা মাথাব্যথার একটি বড় কারণ। ভাইরাল জ্বর বা গরমে ঘাম হলে বেশি পানি পান করা জরুরি। প্রতিদিন সারা দিন পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস গড়ুন।
ব্যায়াম ও শরীরচর্চা
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।
মন ভালো রাখে এমন ব্যায়াম যেমন সাঁতার, হালকা দৌড় বা সাইক্লিং করুন।
মানসিক চাপ নিয়ন্ত্রণ
গভীর শ্বাস-প্রশ্বাস, যোগব্যায়াম বা ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করে।
চাপ বেশি হলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে দ্বিধা করবেন না।
ক্যাফেইন নিয়ন্ত্রণ
চা-কফির মতো ক্যাফেইনজাতীয় পানীয় বেশি খেলে ঘুম ও মাথাব্যথা দুটোই বাড়তে পারে। একবারে না কমিয়ে ধীরে ধীরে গ্রহণের মাত্রা কমান।
ধূমপান ও মদ্যপান বর্জন
এগুলো শরীরের ওপর চাপ সৃষ্টি করে এবং মাথাব্যথা বাড়িয়ে দেয়, বিশেষ করে মাইগ্রেনের ক্ষেত্রে। দ্রুত এসব অভ্যাস থেকে সরে আসাই ভালো।
স্বাস্থ্যকর জীবনযাপন এবং সামান্য কিছু নিয়ম মেনে চললেই মাথাব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।