বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বোলিং ব্যর্থতায় হার, দায় স্বীকার রাশিদ খানের

Sun this Ja ham
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান তুলেও শেষ রক্ষা হলো না আফগানিস্তানের। ভালো শুরু করেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় বোলারদের ব্যর্থতাকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন অধিনায়ক রাশিদ খান।

চেন্নাইয়ে ব্যাটিং সহায়ক উইকেটে রবিবার গুলবাদিন নাইবের ফিফটিতে ১৮৩ রান তোলে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি এখন পর্যন্ত যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। রান তাড়ায় দ্বিতীয় ওভারে টানা দুই বলে ফিন অ্যালেন ও রাচিন রাভিন্দ্রাকে বোল্ড করে দুর্দান্ত শুরু এনে দেন মুজিব উর রহমান। তাতে চাপে পড়ে যায় কিউইরা।

তবে সেই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফগানরা। টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপস পাল্টা আক্রমণে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তৃতীয় উইকেটে তাদের ৭৪ রানের জুটিতেই মূলত জয়ের ভিত গড়ে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৩ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে তারা।

এর আগে ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে ধীরগতির সূচনা করে আফগানিস্তান, তারা তোলে ৭২ রান। তবে শেষ ১০ ওভারে ১১০ রান যোগ করে লড়াই করার মতো পুঁজি এনে দেয় দলটি। ব্যাটসম্যানদের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও বোলিং নিয়ে হতাশ রাশিদ।

ম্যাচ শেষে আফগান অধিনায়ক বলেন,’বোলিংয়ে আমাদের শেখার অনেক কিছু আছে। আমরা ভালো সংগ্রহ গড়েছিলাম, কিন্তু যেখানে বল করা উচিত ছিল, সেখানে করতে পারিনি। ফলে ওরা সহজেই রান করার সুযোগ পেয়েছে। মুজিব শুরুটা ভালো করেছিল, ব্যাট হাতেও আমরা ভালো শুরু পাই। কিন্তু পাওয়ার প্লের পর বোলিংয়ে সমস্যা হয়েছে।’

কন্ডিশন অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কথাও স্বীকার করেন রাশিদ। তিনি বলেন,’এই উইকেটে স্টাম্প লাইনে ভালো লেংথে বল করা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা ধারাবাহিকভাবে সেটা করতে পারিনি। আশা করি, সামনে এসব ভুল আর হবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।