বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ব্রাকসু নির্বাচন এক মাস পেছাল

Sun this Ja ham
জানুয়ারি ১২, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল আবারও পরিবর্তন করা হয়েছে। এতে নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষণাকৃত নতুন এই পঞ্চম তফসিল অনুযায়ী, ১৩ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৪ ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ ও দাখিল, ১৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২০ জানুয়ারি প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ/নিষ্পত্তি, ২১ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২২ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে‌।

এ বিষয়ে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, যেহেতু গতকাল সর্বসম্মতিক্রমে ২৫ ফেব্রুয়ারি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা সেই অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তফসিল ঘোষণা করেছি। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।