পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যতদিন দায়িত্বে থাকব, দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব: মিরাজ

Sun this Ja ham
মার্চ ১০, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। এবার সেই সুরই শোনা গেল বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও। তবে বিশ্বকাপ পর্যন্ত তিনি অধিনায়ক থাকবেন কি না, তা নিয়ে নিজেও নিশ্চিত নন মিরাজ।

পাকিস্তান সিরিজের আগে অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে মিরাজ বলেন, সিদ্ধান্তটি শুধু তার একার নয়। তিনি বলেন,’ওটা তো আমার একার সিদ্ধান্ত নয়। ক্রিকেট বোর্ডের যারা আছেন, তাদের সিদ্ধান্ত। তারা এখনও এ বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেননি। আমার মনে হয় এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজের পর হয়তো এ নিয়ে আলোচনা হবে।’

তবে দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্বে থাকতে চান, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। মিরাজের মতে, একজন অধিনায়ককে সময় দিলে দলকে ভালোভাবে গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, ‘দলের প্রয়োজনে একজন তো অধিনায়ক থাকবেই। যাকেই দায়িত্ব দেওয়া হোক, তাকে সময় দিলে দলকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।’

মিরাজ বলেন, ‘আমাকে যতদিন দায়িত্ব দেওয়া হয়েছে, ততদিন চেষ্টা করব দলকে ভালো জায়গায় নিয়ে যেতে। প্রথম দুই সিরিজ ভালো হয়নি, আমরা হেরেছি। তবে শেষ সিরিজে আমরা ম্যাচ জিতেছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।