বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন ৩টি পার্কের উন্নয়নে নিয়োগকৃত ভেন্ডার কর্তৃক বিভিন্ন অনিয়ম ও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তদন্ত করবে সংস্থাটি। যে কারণে ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে তদন্ত কমিটির অনুমোদন দিয়েছেন।

পার্ক তিনটি হলো— শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক (সাবেক গুলশান সেন্ট্রাল পার্ক), বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এবং শহীদ যায়ান চৌধুরী স্মৃতি পার্ক (বনানী চেয়ারম্যান বাড়ি)।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, পার্ক তিনটিতে নিয়োগকৃত ভেন্ডার কর্তৃক বিভিন্ন অনিয়ম ও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। পাশাপাশি পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) কর্তৃক দাখিল করা পত্র পর্যালোচনা করে সরেজমিনে তদন্তের পর প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, এ কমিটির কার্যপরিধিতে রয়েছে, পার্কগুলোর ভেন্ডার নিয়োগের লক্ষ্যে ডিএনসিসির সহিত সম্পাদিত চুক্তিপত্রে উল্লেখিত শর্তাবলি প্রতিপালনের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করব মতামত, প্রতিবেদন দাখিল করবে। এছাড়া অঞ্চল ৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সম্পত্তি কর্মকর্তা এ কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেনেজ সার্কেল) মোহাম্মদ আরিফুর রহমানকে এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান খানকে। এছাড়া কমিটর সদস্য হিসেবে রয়েছেন ডিএনসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।