বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি, আখচাষিদের জন্য থাকছে নতুন বার্তা: এমপি মিলন

মোঃ শাকিল আাহামাদ
অক্টোবর ১৮, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি, আখচাষিদের জন্য থাকছে নতুন বার্তা: এমপি মিলন

মোঃ শাকিল আহামাদ রাজশাহী

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আসন্ন আগমন ও ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (ঐতিহাসিক মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এমপি মিলন জানান, অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগ কাজ করছে। এই সফরে প্রধানমন্ত্রী আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করবেন। পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের কথা বিবেচনা করে আখচাষিদের জন্য তিনি বিশেষ নতুন বার্তা নিয়ে আসবেন।
প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম রাজশাহী সফর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তার এই আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন এমপি মিলন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাতিসংঘে গিয়ে গিনেস বুকে নাম তুলেছেন এবং বিগত ১৭ বছর ধরে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন।
প্রধানমন্ত্রীর এই সফরে রাজশাহীবাসীর দীর্ঘদিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রত্যাশা পূরণের আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রী ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের উপস্থিতিতে রাজশাহীর উন্নয়নের জন্য যে দাবিগুলো তুলে ধরা হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হচলছে বীজ সংরক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ। রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা।
রাজশাহীতে কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা।
একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
রাজশাহী নগরীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ হিসেবে ঘোষণা করা।
অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার সময় রাজশাহীর মানুষের জন্য সর্বদা অগ্রাধিকার দিয়েছেন এবং আধুনিক রাজশাহী মহানগরী গঠনে ভূমিকা রেখেছেন বলে এমপি মিলন স্মরণ করেন।
সফরের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, সময়ের স্বল্পতার কারণে মাইকিং বা বড় ধরনের কোনো প্রচারণা চালানো সম্ভব হয়নি, তবে সাংগঠনিকভাবে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি দৃঢ় আশা প্রকাশ করেন যে, রাজশাহীর সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে এক বিশাল ও স্মরণীয় সংবর্ধনা প্রদান করবে।
এরআগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত।
এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।