বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাশিয়া অধিকৃত খেরসনে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭

Main Admin
মে ১, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের রাশিয়া-অধিকৃত শহর ওলেস্কির একটি বাজারে বৃহস্পতিবার ইউক্রেনীয় ড্রোন হামলায় ৭ জন নিহত হয়েছেন।

খেরসন অঞ্চলের রাশিয়া-অধিকৃত অংশের গভর্নর ভ্লাদিমির সালদো টেলিগ্রামে এক পোস্টে এই তথ্য জানান। মস্কো থেকে এএফপি এই খবর জানায়।

টেলিগ্রামে ভ্লাদিমির সালদো লিখেছেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘এফপিভি’ ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় অন্তত ৭ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন।

এদিকে, কৃষ্ণসাগর উপকূলে ইউক্রেনের ওডেসা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে,  বৃহস্পতিবার সকালে কয়েকটি রুশ ড্রোন ওডেসা বন্দরে আঘাত হানে। হামলার পর বন্দর অবকাঠামোয় আগুন লেগে যায়। এতে বাসস্থান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।