বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রোহিঙ্গাদের জন্য নতুন ৭৩ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

Main Admin
মার্চ ২৮, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার (৭ দশমিক ৩ কোটি মার্কিন ডলার) সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ সহায়তার মূল্য দাঁড়ায় ৮৮৬ কোটি ৫৮ লাখ টাকা। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই সহায়তা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে প্রদান করা হবে।এই সহায়তা রোহিঙ্গাদের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা, জরুরি খাদ্য, পানীয় জল, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হবে। বিশেষত, ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী ব্যয়ের সঙ্গে জড়িত রয়েছেন।” তিনি আরও জানান, ডব্লিউএফপি’র মাধ্যমে এই সহায়তা প্রদান করা হবে এবং এটি রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এদিকে, মিয়ানমারে সামরিক অভিযানের কারণে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ কক্সবাজার জেলার বিভিন্ন শিবিরে আশ্রয় দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।