বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
মে ১৫, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে ভ্যালেরিয়া মার্কেজ নামের এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দেশটিতে লিঙ্গভিত্তিক সহিংসতার উচ্চ হারের বিষয়টি আবার সামনে এলো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জালিস্কো প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়, ২৩ বছর বয়সী মার্কেজের মৃত্যুকে ফেমিসাইডের আওতায় তদন্ত করা হচ্ছে। জাপোনান শহরের যে বিউটি স্যালোনে মার্কেজ কাজ করতেন, সেখানেই মঙ্গলবার (১৩ মে) অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে হত্যা করে।
ফেমিসাইড বলতে বোঝানো হয়, কোনও নারীকে কেবল লিঙ্গভিত্তিক পরিচয়ের কারণে হত্যা করা। মেক্সিকোর আইন অনুযায়ী, এই অপরাধের তালিকায় আরও রয়েছে সহিংসতা, যৌন নির্যাতন অথবা প্রকাশ্যে লাশ ফেলে রাখার মতো বিষয়।
বিউটি স্যালোনে কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে রূপচর্চা বিষয়ক কন্টেন্ট তৈরি করতেন মার্কেজ। টিকটকে তার প্রায় দুই লক্ষাধিক অনুসারী ছিল। ঘটনার কিছু আগেই লাইভে এসেছিলেন তিনি।
ভিডিওতে তিনি জানান, অজ্ঞাতনামা কেউ তার জন্য স্যালোনে দামি উপহার রেখে গেছে। বিষয়টা নিয়ে তিনি ঘাবড়ে গিয়েছিলেন। মার্কেজ ভয় পাচ্ছিলেন, উপহারদাতা আবার ফেরত আসতে পারে।
ভিডিও চলাকালীনই তার পেছনে মানুষের উপস্থিতি টের পাওয়া যায়। মার্কেজকে থেকে ডাক দিলে পেছন ফিরে তাকান তিনি। এরপরই তাকে গুলি করা হয়।
তাকে গুলি করার পর ভিডিওতে একজনকে ফোন তুলতে দেখা যায়, যার মুখ কিছু সময়ের জন্য ক্যামেরায় ধরা পড়ে। এরপরই সম্প্রচার শেষ হয়ে যায়।
প্রসিকিউটরের কার্যালয় কোনও সন্দেহভাজনের নাম উল্লেখ করেনি।
উল্লেখ্য, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ফেমিসাইডের উচ্চহারে চতুর্থ অবস্থানে একসঙ্গে আছে মেক্সিকো, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং বলিভিয়া। জাতিসংঘের ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের জন্য অর্থনৈতিক কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে মেক্সিকোতে ফেমিসাইডের হার ছিল প্রতি লাখে এক দশমিক তিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।