শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে ১১ নভেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের সিইও জনাব সাহাদাত হোসাইন বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের সিইও জনাব সাহাদাত হোসাইন বাহার পরস্পরের সঙ্গে ডকুমেন্ট বিনিময় করেন।
উক্ত চুক্তির আওতায় শাহজালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ডধারীগণ এখন থেকে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের রুম ভাড়ায় ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের এসইভিপি ও সিএফও জনাব মো. জাফর ছাদেক, এফসিএ; এসইভিপি ও ইনভেস্টমেন্ট মনিটরিং বিভাগের প্রধান জনাবা রুমানা কুতুবুদ্দিন; এসইভিপি ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব মো. আমজাদ হোসেন; এসইভিপি ও অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব তরিকুল ইসলাম; ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান জনাব মো. রিয়াদ হোসেন; এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের হেড অব সেলস জনাব আবু সেহেরী ফরহাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


