বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শীতে সাহসী অবতারে ফিরলেন জয়া

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

পোশাকে কিংবা অভিনয়ে সব সময়ই সাবলীল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি খোলামেলা ধাঁচের জামদানি পরে ভারতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতান তিনি। এবার আরো এক ধাপ এগিয়ে সাহসী অবতারেই ফিরলেন জয়া।
বড় বড় আয়োজনগুলোতে নিজেকে ভিন্নভাবে ফুটিয়ে তুলে আলাদা জায়গা করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। সম্প্রতি ওটিটি অ্যাওয়ার্ডসে দেশের ঐতিহ্যের পোশাক পরে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সেই রেশ না কাটতেই আবারও খবরের শিরোনাম হলেন অভিনেত্রী। জামদানি ভিন্নভাবে পরে বিরূপ মন্তব্যেরও শিকার হয়েছিলেন জয়া।

এবারও শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা এনেছেন জয়া আহসান। দেশি জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এলো এক রাজকীয় আবহ। কিন্তু এরপর ঘটে বিপত্তি। কারণ, শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পরেছেন জয়া। তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরনের মন্তব্য আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান। ক্যাপশনে লেখেন, ‘রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সঙ্গে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।’

তার ছবিতে একজন লিখেছেন, ‘শীতের দিনে এমন সাজ, ঠান্ডা লাগে না?’

আরেকজনের মন্তব্য, ‘বেশি সাহসী রূপে ধরা দিয়েছেন’।

অনেকে জয়ার এই সাজের প্রশংসাও করেছেন। তবে কোনো মন্তব্যকেই পাত্তা দেন না তিনি।

গত ১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আয়োজনে সিরিজ, সিনেমা ও ক্রটিকস- এই তিন ক্যাটেগরিতে ৩৯টি পুরস্কার পান তারকারা। বলিউড ও টলিউড তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন জয়া আহসান। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ বিশেষ পুরস্কারও পেয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।