বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শুভ জন্মদিন ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী

বিনোদন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভীন মৌসুমী। যাকে ‘প্রিয়দর্শিনী’ও বলা হয়। রোববার (৩ নভেম্বর) ৫১ বছর বয়স পূর্ণ করলেন তিনি। সাধারণত, বিশেষ দিনটিতে তেমন কোনো আয়োজন রাখেন না। অনেকটা ঘরোয়াভাবেই দিনটি উদযাপন করে থাকেন। তার মধ্যে এবার দেশে নেই এই নায়িকা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।

সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন মৌসুমী। সকালে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। মূলত, এটি পূর্বের জন্মদিনে তোলা। এ ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী, অন্য কোনো কথা লিখব না, শুধু বলব সবাই মিলে বলব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুভ জন্মদিন।’

মানিকগঞ্জের উথলী নামে একটি গ্রামের এক অনুরাগী গত ১৬ বছর ধরে তার বাড়িতে মৌসুমীর জন্মদিন উদযাপন করে আসছেন। দুই বছর আগে মৌসুমীর পরিবার সেটা জানতে পারে। এ বছরও সেখানে জন্মদিনের আয়োজন করা হয়েছে। মৌসুমী দেশে না থাকায় এবার সে অনুষ্ঠানে ওমর সানী যাবেন বলে জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।