শূন্য থেকে স্বপ্নের উচ্চতায়: Chef Asfia Mumu’র অসাধারণ যাত্রা”
রান্নার প্রতি অসীম ভালোবাসা, কঠোর পরিশ্রম আর অবিচল মানসিকতা—এই তিনটি গুণের সমন্বয়েই Chef Asfia Mumu উঠে এসেছেন একজন সফল বেকারি ও পেস্ট্রি এক্সপার্ট হিসেবে। জীবন শুরু করেছিলেন সম্পূর্ণ শূন্য থেকে, তবে আজ তার নাম যেন অনুপ্রেরণার প্রতীক।
অসহায় ও অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে তিনি শুরু করেছেন বিনামূল্যে বেকিং ট্রেনিং। তার বিশ্বাস, নারীরা দক্ষ হলে আর কেউ তাদের অবহেলা করতে পারবে না।
আজ Chef Asfia Mumu নিজেই মাসিক ৫০ হাজার টাকারও বেশি আয় করছেন, এবং তার অধীনে বেকিং, মিষ্টি এবং সি ফুডের ক্লাসও চলছেই। তার জীবন কাহিনী যেন বলছে, ছোট থেকেই বড় হওয়া সম্ভব, শুধু প্রচেষ্টা থাকতে হবে।
“আমার গল্প যেন অন্য নারীদের অনুপ্রেরণা হয়ে ওঠে, যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে সমাজে এগিয়ে যেতে পারেন।” — Chef Asfia Mumu

