বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সরিষাবাড়ীতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৪-২০২৫ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।
এ বছর কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ৬৭৪ মেট্রিক টন ধান এবং ডিলারদের কাছ থেকে ৪৭ টাকা কেজি দরে ১,০১৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহাম্মদ, খাদ্য গুদামের কর্মকর্তা আশিসুল ইসলাম, ধান ব্যবসায়ী আনোয়ারুল সাদাত লান্জু, স্থানীয় কৃষক, ডিলার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ কর্মসূচি কৃষকদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।